কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন ধরে একটি বালু সিন্ডিকেট অবৈধ বালু ব্যবসা পরিচালনা করে আসছিল। আর এ নিয়ে বিভিন্ন মহলে লিখিত ও মৌখিক অভিযোগ করে কোনো কাজ না হওয়ায় স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেছেন।
আজ শনিবার (৩০ মে) দুপুরে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের ঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী বালু ব্যবসায়ীদের তিনটি বালু ব্যবসার টোল ঘর ভেঙে গুড়িয়ে দেন।
এ সময় মানবন্ধনে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ, অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী রক্ষা কমিটির সভাপতি নীহারিকা শারমিন (দীপি), কার্যকরী সদস্য মো. শাহজালাল, প্রধান শিক্ষক রুহুল আমিন, খন্দকার বদরুল ইসলাম রঞ্জ, আশিক ইকবাল ইশাত, আকতারা লিপি ও ভুক্তভোগী রাবেয়া বেগম।
বিডি প্রতিদিন/কেএইচটি