টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল স্কটল্যান্ড। তবে বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় শেষ মুহুর্তে টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপে জায়গা পায় তারা। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুর দিনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। এদিন আগে ব্যাট করে শিমরন হেটমায়ারের ঝড়ো ৬৪ ও ব্রেন্ডন কিংয়েড ৩৫ রানে ভর করে ৫ উইকেটে ১৮২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে রান তাড়ায় অধিনায়ক অধিনায়ক রিচি বেরিংটন ৪২ রান করলেও বাকিদের ব্যর্থতায় ১৪৭ রানে অলআউট হয়ে ম্যাচ হারে স্কটল্যান্ড।

নিজেদের দ্বিতীয় ম্যাচ টুর্নামেন্টের একমাত্র জয় পায় স্কটিশরা। ইতালির বিপক্ষে জর্জ মানসির ৮৪, ব্রেন্ডন ম্যাকমুলেনের ১৮ বলে ৪১ রানের তান্ডব ইনিংসে ৪ উইকেটে ২০৭ রান করে স্কটল্যান্ড। রান তাড়ায় বেন মানেনতি ফিফটি করলেও মাইকেল লিস্ক, মার্ক ওয়াটদের বোলিংয়ে ১৩৪ রানে অলআউট হয়ে ৭৩ রানে ম্যাচ হারে ইতালি।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল স্কটল্যান্ড। এদিন আগে ব্যাট করে অধিনায়ক রিচি বেরিংটনের ৪৯ ও মাইকেল জোনসের ৩৩ রানে ভর করে ১৫২ রানের সংগ্রহ দাঁড় করায় স্কটিশরা। রান তাড়ায় টম ব্যান্টনের ফিফটি ও জ্যাকব বেথেলের ব্যাটে চড়ে ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় ইংল্যান্ড।

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে মাইকেল জোন্সের ৭১ রানে ভর করে ৭ উইকেটে ১৭০ রান তুলেছিল স্কটল্যান্ড। জবাবে দীপেন্দ্র সিং আইরের ২৩ বলের ঝড়ো ফিফটি ও কুশল ভুরতেল, আসিফ শেখদের কার্যকরী ইনিংসে ৪ বল হাতে রেখে জয় পায় নেপাল।

সবমিলিয়ে হঠাৎ করে বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও খুব একটা ভালো করতে পারেনি স্কটল্যান্ড। চার ম্যাচে মাত্র এক জয় পেলেও পরাজয় বরণ করেছে তিন ম্যাচে। ইতালির বিপক্ষে জয় পেলেও নেপালের কাছে হেরেছে স্কটিশরা। ভালো করতে পারেনি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষেও। ইতালি ও ওয়েস্ট ইন্ডিজের একটি ম্যাচ বাকি থাকলেও এই মুহুর্তে গ্রুপে তৃতীয় স্থানে অবস্থান করছে স্কটল্যান্ড।

বিডি-প্রতিদিন/আশফাক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews