মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খালেদ আহমেদ নামে এক ছিনতাইকারীকে আটক করছে পুলিশ।

সোমবার ভোর রাতে সিলেটের আখালিয়া এলাকায় একটি নির্জন বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল ফোন, পার্স ও ব্যাগ উদ্ধার করা হয়।

আটক খালেদ আহমেদের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি এলাকায়। 

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় একটি ছিনতাইকারী চক্র মোটরসাইকেল যোগে নির্জন জায়গায় মহিলাদের স্বর্ণালংকার, মোবাইল নগদ টাকা ছিনতাই করে আসছে।

এই ছিনতাইকারীচক্র গত ০৩ মে শহরতলীর রুপসপুর এলাকায়  মোটরসাইকেল যোগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ক্লুলেস এই ঘটনায় সিসি ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তির ব্যবহারে ছিনতাইকারীকে শনাক্ত করা হয়। পরে যাচাই বাচাই শেষে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

শ্রীমঙ্গল থানার ওসি মো. জহিরুল ইসলাম মুন্না বলেন,আটক ছিনতাইকারীকেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews