বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান। এ নিয়ে অন্য সমন্বয়কদের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ হাতাহাতি পর্যন্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।

গত ২৫ মে নিজের ফেসবুক পোস্টে একটি অডিও প্রকাশ করে এসব কথা বলেন রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে অন্য সমন্বয়কদের সাথে হাসনাত আব্দুল্লাহর হাতাহাতি পর্যন্ত হয়েছে। নাহিদ-আসিফ ডিবিতে মাইর খেতো, আর হাসনাত সারজিস ডিবি কার্যালয়ের পুকুরপাড়ে জুস খেতো। কেন জুস খাওয়াতো এই অডিওতে (ফেসবুকে প্রকাশিত একটি অডিও) শুনতে পাবেন।

বিএনপির এমপিদের উদ্দেশে তিনি বলেন, আমি বিএনপির এমপিদের বলবো, সংসদে সে যখন বেশি কথা বলবে, তখন এই অডিওটা বেশি বেশি বাজাবেন।

রাশেদ খান আরও অভিযোগ করেন, আমি পূর্বে বলেছিলাম, গণঅভ্যুত্থানের সময় হাসনাত ও সারজিসের দুর্বলতা থাকার কারণে তারা পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা আওয়ামী লীগের পক্ষেরই লোক। একজন উপদেষ্টা শপথ নেওয়ার আগে ৭ আগস্ট রাত ২টার দিকে বলেছিল হাসনাত-সারজিস জাতির সাথে বেইমানি করেছে। এই অডিওতে সেই বেইমানির কিঞ্চিৎ প্রমাণ পাবেন।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদের বইতে গণঅভ্যুত্থানে শুধুমাত্র ইতিবাচক দিকটা উঠে এসেছে। কিন্তু হাসনাত-সারজিসের বেইমানির ইতিহাসটা আসে নাই। আশা করি, পরবর্তী এডিশনে আমরা সেটা পাবো...আর না পেলে ৭১-এর মতো ২৪-এর বানোয়াট ইতিহাসই আমাদের সম্বল হবে।

উল্লেখ্য, প্রকাশিত ওই অডিওতে বলতে শোনা যায়, ‘আমি কখনোই কনফ্রন্টেশনে যেতে চাই নাই। আমার ফোকাস ছিল কোটা সংস্কার, আমি কোটা সংস্কারেই থাকতে চাইসি। এখন সমন্বয়কদের মধ্যে যদি কেউ আগ বাড়িয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, তার দায়ভার তো আমি নেব না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, এটা নিয়ে হাতাহাতি হওয়া বাকি ছিল শুধু।’

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews