বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর সুইফট। বিশ্বসংগীতের আলোচিত তারকা টেইলর এবং ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির বিয়ে ২ জুলাই।

নিউইয়র্কে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনে বিয়ের অনুষ্ঠান সারবে এ তারকা জুটি। ৩ জুলাই আয়োজন করা হতে পারে বিশাল এক সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকতে পারেন ২ হাজার অতিথি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, গোপনীয়তা বজায় রাখতে কোনো ছাপানো নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি কাউকে। পরিবর্তে অতিথিদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছে বলেই খবর, যাতে অনুষ্ঠানের তথ্য বাইরে ফাঁস না হয়। আমন্ত্রিতদের সবাইকে নাকি  গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। এর আগে জানা গিয়েছিল, জুলাইয়ের প্রথম সপ্তাহেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন টেইলর ও ট্র্যাভিস। এক প্রতিবেদনে লেখা হয়েছিল, নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনকেই সম্ভাব্য ‘ভেন্যু’ হিসেবে বেছে নেওয়া হয়েছে। কারণ এত বড় আয়োজনেও সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা সম্ভব।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews