জাতীয় রাজস্ব বোর্ড–এর চেয়ারম্যান আবদুর রহমান খানের নামে ভুয়া ই–মেইল খুলে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে একটি প্রতারক চক্র। কয়েক দিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চলছিল বলে জানিয়েছে এনবিআর।
মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নজরে আসার পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে সংস্থাটি। এ তথ্য জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যানের নাম ব্যবহার করে একটি ভুয়া ই–মেইল আইডি খোলা হয়েছে। সেই আইডি থেকে মিথ্যা তথ্য দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করা হচ্ছে। বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক বলে উল্লেখ করেছে এনবিআর।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে জিডি নম্বর ২৫৮ নথিভুক্ত করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।