নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তাদের সারাদেশে তাদের কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।
গতকাল মঙ্গলবার আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে এমন মন্তব্য করেন তিনি।
নবীউল্লাহ নবী বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ধীরে ধীরে সংগঠিত হয়ে দেশকে অস্থিতিশীল করার নানা রকম ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। সারাদেশে তারা হত্যাযজ্ঞ চালিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। তাদের আর ফেরা সব পথ বন্ধ করে দিয়েছে জনগণ।
প্রতিবাদ মিছিল যাত্রাবাড়ীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। মিছিলে যাত্রাবাড়ী থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এআরএ