রাজধানীর ফার্মগেটে একটি বেপরোয়া বাসের ধাক্কায় মো. মামুন ফরাজী (৩৩) নামে সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির লাব্বাইক পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে দরজা ভেঙে সড়কে ছিটকে পড়েন চালক। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী কাজী ফয়সাল জানান, অটোরিকশাটি ফার্মগেট থেকে কারওয়ানবাজারের দিকে যাচ্ছিল। এ সময় লাব্বাইক পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে বাসটিকে পথচারীরা আটক করেন। তেজগাঁও থানা সূত্র জানিয়েছে, মৃতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম-পরিচয় পাওয়া যায়। নিহত মামুন ফরাজী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকার মো. সিকান্দার ফরাজীর ছেলে।

আরও দুজনের অস্বাভাবিক মৃত্যু : গতকাল সকালে মতিঝিলের গ্রিনল্যান্ড আবাসিক হোটেলে ইমরান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার খানজাহান আলী উপজেলার মৃত জলিল মোড়লের ছেলে। হোটেল বয় জাহিদ জানান, মঙ্গলবার হোটেলে উঠেছিলেন ইমরান। গতকাল সকালে তিনি হোটেলের সিঁড়িতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মঙ্গলবার রাতে কদমতলীর বাগিচা এলাকায় হৃদয় হোসেন (৩০) নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তিনটি লাশই ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews