ব্যাংকের বড় গ্রাহকদের পাশাপাশি এখন ছোট গ্রাহকদের খেলাপি হওয়াও ক্রমেই বাড়ছে। বিশেষ করে এক কোটি টাকার কম ঋণ রয়েছে—এমন সিএমএসএমই ও কৃষি উদ্যোক্তা এবং আবাসন ও ব্যক্তিগত খাতের ঋণে খেলাপির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এক বছরের ব্যবধানে দেশে এক কোটি টাকা পর্যন্ত ঋণ হিসাবের খেলাপি গ্রাহকের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত মার্চ শেষে এক কোটি টাকার কম ঋণ আছে—এমন খেলাপি গ্রাহকের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ লাখ ৪৩ হাজার। গত বছরের মার্চে এই সংখ্যা ছিল ২১ লাখ ৬৩ হাজার। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ঋণের খেলাপি গ্রাহকের সংখ্যা বৃদ্ধি খুচরা পর্যায়ের ঋণের গুণগত মানের ব্যাপক অবনতির ইঙ্গিত দেয়। আর এ ধরনের খেলাপির সংখ্যা বৃদ্ধির পেছনে জীবনযাত্রার ব্যয়, পরিবারের ঋণের বোঝা বৃদ্ধি, এসএমই কার্যক্রমের মন্থর গতি এবং কৃষি ও ক্ষুদ্র ব্যবসা খাতে ঋণ পরিশোধের সক্ষমতা কমে যাওয়াকে মূল কারণ মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, উচ্চমূল্যের ঋণখেলাপি আর্থিক ক্ষতি বেশি সৃষ্টি করে, তবে স্বল্পমূল্যের ঋণ হিসাবগুলোর খেলাপি দ্রুত বেড়ে যাওয়া সামগ্রিক আর্থিক খাতের জন্য একটি বড় সতর্কসংকেত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews