দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬’। এ উৎসবে অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে ‘বৈদেশ’। চলচ্চিত্রটির পরিচালক ইভান মনোয়ার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর সাব্বির আহমেদ শ্রাবণ।
নির্মাতাদের মতে, দেশের প্রথম মাইগ্রেশনভিত্তিক এই আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবে ‘বৈদেশ’ নির্বাচিত হওয়া তাদের সৃজনশীল প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। আগামী ২৯শে জুলাই রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।