চমক দিয়ে শেষ হচ্ছে জনপ্রিয় পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। এর মেগা এপিসোডের (৫২তম পর্ব) দৈর্ঘ্য ৯২ মিনিট হচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে। চমকপ্রদ আরেক খবর হলো, শেষ পর্বে অভিনয় করেছেন- সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান। নিজেদের ভূমিকাতেই দেখা যাবে তাদের। সিরিজের রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এই তথ্য নিশ্চিত করেছেন। ‘এটা আমাদেরই গল্প’র টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। কথা লিখেছেন মাহমুদ মানজুর।
টাইটেল গানের সূত্র ধরেই রুমি ও দোলাকে পর্দায় হাজির করছেন নির্মাতা রাজ। ধারণা করা হচ্ছে, কোনো একটি দৃশ্যে টাইটেল গানটি গাইবেন দুই শিল্পী।