আমরা যখন খাবার গ্রহণ করি তখন যদি কোনো কিছু গিলতে সমস্যা দেখা দেয় তখন এ অবস্থাকে ডিসফেজিয়া বলা হয়। ফ্যারিংস, টনসিলের প্রদাহ, শ্বাসনালীর প্রদাহ, খাবার গলাধঃকরণ সমস্যার প্রধান কারণ। তাছাড়া মুখের যেসব কারণ রয়েছে সেগুলো হলো :
* তালুতে সংক্রমণ বা আলসার দেখা দিলে।
* জিহ্বার পেছনের অংশে সংক্রমণ বা আলসার।
* ভাইরাস জনিত সংক্রমণ বা হারপেটিক স্টোমাটাইটিস।
* গ্ল্যান্ডুলার ফিভার বা জ্বর।
* ব্যাকটেরিয়ার সংক্রমণ যেমন পেরিকরোনাইটিস। তবে এটা কম ক্ষেত্রে দেখা যায়।
* চেয়ালের মাংসপেশিগুলোর ব্যথা হলে।
* লাডউইগস এনজাইনা : যখন উভয় দিকের সাবলিংগুয়াল এবং সাবম্যান্ডিবুলার লালাগন্থির তীব্র সংক্রমণ বিস্তৃতি লাভ করে, যা সেলুলাইটিস নামে পরিচিত, তখন খাবার গলাধঃকরণে সমস্যা হয়।
* ওরাল আলসার মাঝে মাঝে ডিসফেজিয়ার কারণ হতে পারে।
* বরাবার গুরুতর অ্যাপথাস আলসাল হলে এ রকম হতে পারে।
* জিহ্বার পেছনে পাশের অংশে ক্যান্সার হলে খাবার গিলতে সমস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। যথাযথভাবে মুখ পরীক্ষা না করলে এ ব্যাপারটি অনেক সময় ধরা পড়ে দেরীতে।
* শুষ্কমুখ গিলতে সমস্যা কম গুরুত্বপূর্ণ একটি কারণ।
ডিসফেজিয়া বা গিলতে সমস্যা যে কারণেই হোক না কেন তা রোগীর জন্য অত্যন্ত বিড়ম্বনার। এ সমস্যা কয়েকদিন স্থায়ী হলে রোগীকে অবশ্যই দ্রুত যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে সামান্য কারণে সমস্যা দেখা দিলে ব্যথানাশক ওষুধ এবং মাসল রিলাক্সজেন্ট জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে, পাশাপাশি যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ডা. মো. ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল : ০১৮১৭৫২১৮৯৭