ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালের কাছে অবস্থিত চিকিৎসা সরঞ্জামের গুদামে শনিবার (১ আগস্ট) ভোরে হামলা চালিয়েছে ইসরাইল। এতে গুদামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পাশের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি সেনাবাহিনী দেইর আল-বালাহ-তে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের পাশের গুদামটিকে লক্ষ্য করে হামলা চালায়। এতে গুদামটি ও এর ভেতরের জরুরি চিকিৎসা সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং কাছাকাছি স্থাপিত কয়েক ডজন তাঁবুতে আগুন ধরে যায়।

তারা আরো জানায়, এই হামলার ফলে হাসপাতালের রোগী, বাস্তুচ্যুত মানুষ এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার মাত্র কয়েক মিনিট আগে ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকা থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews