ঢাকা, ৩১ জুলাই – রাজধানীর বাজারগুলোতে চলতি সপ্তাহে আরও এক দফা বেড়েছে মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। পাঙাশের কেজি এখন ২০০ টাকা ছাড়িয়েছে। তেলাপিয়া, রুই, কাতলা ও মৃগেল মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

মানভেদে প্রতি কেজি চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং রুই মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পাশাপাশি ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ফার্মের মুরগির ডিম এখন ১৪৫ থেকে ১৫৫ টাকায় পাওয়া যাচ্ছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা ও খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় স্থিতিশীল রয়েছে।

ব্রয়লার মুরগি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বৃষ্টি ও সরবরাহ সংকটে এই দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। বাজার তদারকি জোরদার করা হলে দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এস এম/ ৩১ জুলাই ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews