চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাম্প্রতিক প্রকাশিত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। মঙ্গলবার সকালে নিজের সাজ ও স্টাইলের ছবি প্রকাশ করে ভক্তদের নজর কাড়েন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

ছবিতে অপুকে দেখা যায় মাথায় ক্যাপ, চোখে রোদচশমা এবং কালো রঙের হাতাকাটা পোশাকে। খোলা চুল ও মিষ্টি হাসিতে তার উপস্থিতি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

- Advertisement -

সম্প্রতি সিনেমার শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন অপু। কাজের ফাঁকে দেশটির পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নিজের নানা মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তিনি।

তবে এবারের ছবিগুলো কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী। ফলে ছবির স্থান নিয়ে কৌতূহল তৈরি হলেও তার পোশাক ও সাজ নিয়েই বেশি আলোচনা করছেন ভক্তরা।

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশংসা ও ভালোবাসার নানা প্রতিক্রিয়া দেখা যায়।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews