একজনের মানহানির ঘটনায় অন্য কেউ মামলা করতে পারেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গতকাল সোমবার মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার আগাম জামিনের পর এমন মন্তব্য করেন তিনি।

এর আগে ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। ওই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগ ওঠে।

পরে গত ২ এপ্রিল সিরাজগঞ্জে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

শিশির মনির বলেন, হাইকোর্ট মুফতি আমির হামজাকে আট সপ্তাহ অথবা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। এই সময় শেষে তিনি সুবিধাজনক সময়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন। এ সময় পর্যন্ত তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার কার্যকারিতা স্থগিত থাকবে।

তিনি বলেন, মামলার ঘটনার স্থান শরীয়তপুর হলেও এটি দায়ের করা হয়েছে সিরাজগঞ্জে। যে ব্যক্তির মন্তব্য নিয়ে অভিযোগ, তিনি নিজে মামলা করেননি; বরং তার হয়ে সিরাজগঞ্জ আদালতের এক আইনজীবী মামলা করেন।

শিশির মনিরের দাবি, মানহানির মামলা এভাবে করা আইনসম্মত নয় এবং বাংলাদেশের প্রচলিত আইনে এর কোনো ভিত্তি নেই। ভারতীয় উপমহাদেশের আইন অনুযায়ী, যার মানহানি হয়েছে তাকেই মামলা করতে হয়Ñ অন্য কেউ তার পক্ষে মামলা করতে পারেন না। তিনি এটিকে আইনের ভুল প্রয়োগ বলেও মন্তব্য করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews