জাতীয় দলের হয়ে  জিতেছেন বিশ্বকাপ।স্পেনের মতো বার্সালোনা দলেরও অন্যতম মূল তারকা লামিন ইয়ামাল।ইউরো,বিশ্বকাপ জেতা এই তরুণ তুর্কি কাতালানদের হয়ে শীঘ্রই শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবেন।তার আগে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে বার্সেলোনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আদর্শ সাইনিং কে হতে পারেন, তা নিয়ে নিজের পছন্দ জানিয়েছেন এই স্প্যানিশ উইঙ্গার।

ইয়ামালের প্রথম পছন্দ ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি কিংবা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ নন, বরং তিনি টটেনহ্যামের ইনফর্ম স্প্যানিশ রাইট-ব্যাক পেদ্রো পোরোকে বার্সেলোনায় দেখতে চান।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল নাসিওনাল-এর তথ্যমতে, লামিনে ইয়ামাল মনে করেন এই মুহূর্তে বার্সেলোনার স্কোয়াডে যে ঘাটতি রয়েছে, তা পূরণের জন্য পেদ্রো পোরোই সবচেয়ে উপযুক্ত ফুটবলার। স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ চলাকালীন পোরোর সাথে মাঠের খেলায় এক চমৎকার রসায়ন ও বোঝাপড়া তৈরি হয়েছিল ইয়ামালের। মাঠের ভেতর পোরোর পজিশনিং সেন্স এবং আক্রমণ ও রক্ষণভাগের চমৎকার ভারসাম্যে মুগ্ধ ইয়ামাল।

এই বার্সা তারকার মতে, পোরো মাঠে থাকলে তিনি ডান প্রান্তে আক্রমণ করার জন্য অনেক বেশি জায়গা ও স্বাধীনতা পান, যা তার ওপর থেকে প্রতিপক্ষের রক্ষণভাগের চাপ অনেকটাই কমিয়ে দেয়। বর্তমানে বার্সেলোনা স্কোয়াডে থাকা হুলস কুন্দে রক্ষণভাগে দারুণ হলেও আক্রমণে পোরোর মতো ধারালো নন, আবার এরিক গার্সিয়াও গতি ও মাঠ নিয়ন্ত্রণে পেরোর থেকে পিছিয়ে।

পেদ্রো পোরো বিশ্বকাপে স্পেনের হয়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। দুইটি গুরুত্বপূর্ণ গোল করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া টটেনহ্যামের হয়ে সদ্য শেষ হওয়া ঘরোয়া মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪টি গোল ও ৯টি অ্যাসিস্ট ছিল এই স্প্যানিশ তারকার।

বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিকও পেদ্রো পোরোর খেলার ধরন পছন্দ করেন এবং দলে তার প্রভাব কেমন হতে পারে তা ভালোভাবেই জানেন। তবে এই চুক্তিটি সম্পন্ন করা বার্সেলোনার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে, কারণ ইংলিশ ক্লাব টটেনহ্যাম তাদের এই তারকা খেলোয়াড়কে সহজে ছাড়তে রাজি নয় এবং তাকে দলে ভেড়াতে বার্সাকে বিপুল অঙ্কের অর্থ গুনতে হতে পারে। তা সত্ত্বেও ইয়ামাল মনে করে, অন্য যে কারোর চেয়ে পোরোকে দলে নেওয়াকেই বার্সেলোনার এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews