শুরুতে পিসিবি জানিয়েছিল, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি প্রতিটি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। তবে তখন নিলাম পদ্ধতিতে ক্যাটাগরিগুলো কীভাবে কাজ করবে, সেটা পরিষ্কার ছিল না। এর আগে ড্রাফট পদ্ধতিতে দলগুলো শুধু ক্যাটাগরির ভিত্তিতেই খেলোয়াড় বেছে নিত।
এখন পিসিবি খেলোয়াড়দের ভিত্তিমূল্যের ওপর চারটি ক্যাটাগরি নির্ধারণ করেছে। সেগুলো নিম্নরূপ—
৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি
২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি
১ কোটি ১০ লাখ পাকিস্তান রুপি
৬০ লাখ পাকিস্তানি রুপি