অক্ষয় কুমার অভিনীত বলিউডের আসন্ন হরর কমেডি মুভি ‘ভূত বাংলা’। রণবীরের ‘ধুরন্ধুর ২’-এর গুঁতোয় পিছিয়ে গেছে আক্কির নতুন ছবি মুক্তির দিন। ১০ এপ্রিলের পরিবর্তে ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ‘ভূত বাংলা’। সিনেমার ট্রেলার, গান বেশ ভালোই সাড়া ফেলেছে দর্শকমহলে। কিন্তু ছবি মুক্তির আগে সেন্সরের সঙ্গে অনেকটাই সমঝোতা করতে হয়েছে ছবির নির্মাতাদের।

২ এপ্রিল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন, অর্থাৎ সিবিএফসি ‘ভূত বাংলা’–কে ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছে। এর ফলে অনূর্ধ্ব ১৬ বছরের দর্শক অভিভাবক ছাড়া ছবিটি দেখতে পারবে না। এ ছাড়া বেশ কিছু রদবদল ঘটেছে অক্ষয়ের ‘ভূত বাংলা’–তে। সেন্সরের কাঁচি চলেছে সংলাপ থেকে সাবটাইটেলে থাকা অশালীন শব্দেও।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews