বন্যায় বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান শহরের বালাঘাটা আমবাগান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, বন্যায় যেসব পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেসব ঘর সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়।

তিনি বলেন, বান্দরবানের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান প্রবাহপথ মেক্সি খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খালটি সচল করা গেলে ভবিষ্যতে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews