তেলের দাম ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখেছে। গ্রিনিচ মান সময় ১২টা ১০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৫ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে।

হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

এর আগে, ইরান ওমানের সাথে সমন্বয় করে ‘শত্রু’ দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দেয়া এবং লঙ্ঘনকারীদের ওপর মোটা অঙ্কের জরিমানা আরোপের প্রস্তাব দিয়েছিল।

সূত্র: আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews