আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযান শুরু করেছে। 

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়, শাহবাজপুর, চান্দুরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে দেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়িনের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

এসময় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় ও হাইওয়ে থানার অন্যান্য অফিসারদের সমন্বয়ে পরিচালিত হাইওয়ে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মানুষ। 

অভিযানের সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ পার্কিং করার কারণে দূর্রপাল্লা বাস ৮ টা  ও মহাসড়কে অবৈধ থ্রি হুইলার ৩০টা মামলা দেওয়া হয়েছে। এছাড়া দূরপাল্লার যানবাহন ও ছোট পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবৈধ পার্কিং ও যানজট সৃষ্টি না করতে সচেতন করা হয় এবং শ্রমিকরা হাইওয়ে পুলিশের এসপি মোঃ রেজাউল করিমকে বিশ্বরোড অংশে যানজট সৃষ্টি না করার আশ্বাস দেন। 

এ বিষয়ে হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারে এবং ঢাকা সিলেট মহাসড়ককে যানজট মুক্ত ও নিরাপদ রাখতে মহাসড়কের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ পার্কিং উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। এছাড়াও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া  হয়েছে। যানজটমুক্ত ও নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা বাস্তবায়নে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews