কুমিল্লার হোমনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) হোমনা বাসস্ট্যান্ড বালুর মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রধান সমন্বয়ক ও দল মনোনীত পৌর মেয়র প্রার্থী রাজু আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “সরকার আমাকে যে টাকা দেয়, সেটি আমার ব্যক্তিগত অর্থ নয়; এটি জনগণের ট্যাক্সের টাকা। সরকার যে বাসা দেয়, সেটিও জনগণের সম্পদ।”

তিনি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে অবিবাহিত যুবকদের উদ্দেশ্যে বলেন, “নিজেদের চেয়ে উচ্চশিক্ষিত নারীকে বিয়ে করুন। নারী শিক্ষার প্রসার ও নেতৃত্ব বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, হোমনা পৌরসভা নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী রাজু আহমেদের নেতৃত্বে দল সুসংগঠিতভাবে কাজ করে যাচ্ছে এবং আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই এগিয়ে যাবে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইদ আহসান টিটু, হোমনা পৌর এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঘাগুটিয়া ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাহবুব আলমের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews