গ্লাস কাটার দিয়ে কাচের দরজা ভেঙে বারাণসীর এক বাইক শোরুমে ঢুকল সে। বাইক চুরি করে পালাবে, এটাই চেনা ছবি। কিন্তু এ চোর যে বড়ই ‘কুল’! শো–রুমে ঢুকে কফি খেয়ে, স্নান করে, শোরুমের কম্পিউটারে বলিউড হিট আইটেম ‘লুঙ্গি ডান্স’ চালিয়ে নাচল সে! ঘণ্টাচারেক আয়েশে কাটিয়ে অবশেষে ভোররাতে শোরুম ম্যানেজারের প্রায় পাঁচলাখি কেটিএম বাইক চুরি করে চম্পট দিল চোর বাবাজি! বৃহস্পতিবার বারাণসী পুলিশের জারি করা বিবৃতিতে প্রকাশ্যে আসে অভিনব এ চুরির ঘটনা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।