উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা মোতায়েন বহাল রাখলে লোহিত সাগরের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট তার কেটে দিতে পারে ইরান। তবে ইরানের কোনো সরকারি কর্মকর্তা বা বড় গোয়েন্দা সংস্থা এখনো এটি সরাসরি নিশ্চিত করেনি।

লোহিত সাগরের নিচে ঘন জালের মতো বিছানো ফাইবার অপটিক তারগুলো আঞ্চলিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ বহন করে এবং এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে। আর্থিক লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম সব কিছুই এই তারের উপর নির্ভরশীল।

এদিকে তার স্থাপনার দায়িত্বে থাকা ফরাসি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আলকাটেল সাবমেরিন নেটওয়ার্কস তাদের গ্রাহকদের ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ পাঠিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির জাহাজ ‘ইল দ্য বাৎজ’ সৌদি আরবের দাম্মামের উপকূলে আটকে আছে। মেটাও এই মাসের শুরুতে সমুদ্রের তারে কাজ বন্ধ করে দিয়েছে।

লেবানিজ-অস্ট্রেলিয়ান উদ্যোক্তা মারিও নাওফাল এক্সে লিখেছেন, ‘ইরান এখন হুমকি দিচ্ছে, উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা রাখলে সমুদ্রের তার কেটে দেবে। এই তারগুলো বৈশ্বিক ট্র্যাফিকের ১৭ শতাংশ বহন করে, যার মধ্যে আমাজন, মাইক্রোসফট ও গুগল সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলোর সংযোগও রয়েছে। তার কেটে গেলে ঘণ্টা নয়, মাসের পর মাস বিভ্রাট চলবে।’ মেটার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে পারস্য উপসাগর থেকে সরে গেছে বলেও তিনি জানিয়েছেন।

সূত্র- টাইমস অফ ইন্ডিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews