বলিউডের তরুণ প্রজন্মের ফ্যাশন দুনিয়ায় আবারও আলোচনায় এলেন অনন্যা পান্ডে। তার সাম্প্রতিক উপস্থিতি যেন নতুন করে মনে করিয়ে দিল ঐতিহ্য কখনো পুরোনো হয় না, বরং সৃজনশীলতার ছোঁয়ায় তা হয়ে ওঠে আরও আধুনিক ও প্রাসঙ্গিক। আর সেই জাদুটাই তিনি ফুটিয়ে তুলেছেন তারুণ তাহিলিয়ানির কনসেপ্ট শাড়িতে।

এই লুকে শাড়ি আর কনটেম্পোরারি সিলুয়েটের মেলবন্ধন ছিল চোখে পড়ার মতো। প্রি-ড্রেপড শাড়িটির উপরের অংশে সুইটহার্ট নেকলাইন করসেট বডিস, যেখানে দৃশ্যমান বোনিং ডিটেইল পুরো আউটফিটে এনে দিয়েছে এক স্ট্রাকচার্ড সৌন্দর্য। সূক্ষ্ম টোনাল এমব্রয়ডারি ও সিকুইনের কাজ ফুলের মোটিফে ছড়িয়ে পড়ে তৈরি করেছে নরম, ঝলমলে এক আবহ যা একদিকে নজরকাড়া, আবার অন্যদিকে পরিমিত।

অনন্যার কনসেপ্ট শাড়িতে আধুনিক ঐতিহ্যের ছোঁয়াকোমর থেকে নেমে আসা প্লিটস শাড়িটিকে দিয়েছে ফ্লুইড মুভমেন্ট, যা শেষ হয়েছে স্লিম ফ্লোর-লেংথ সিলুয়েটে। অন্যদিকে শিয়ার লেসের পল্লুতে ছিল নিখুঁত কারুকাজ; ফুলের নকশা, স্ক্যালপড বর্ডার আর সূক্ষ্ম ঝিকিমিকি মিলে পুরো লুকটিতে যোগ করেছে এক ধরনের নাটকীয়তা, তবে তা কখনোই অতিরঞ্জিত নয়।

অনন্যার কনসেপ্ট শাড়িতে আধুনিক ঐতিহ্যের ছোঁয়াতারুণ তাহিলিয়ানি বরাবরই ড্রেপিংকে নতুনভাবে ব্যাখ্যা করতে ভালোবাসেন। তার ‘ইন্ডিয়া মডার্ন’ দর্শনে শাড়ি কখনো গাউন, কখনো আবার হাইব্রিড আউটফিটে রূপ নেয়। অনন্যার এই লুকটি সেই ধারারই আরেকটি সফল উদাহরণ যেখানে স্টাইলের সঙ্গে আরামও সমান গুরুত্ব পেয়েছে।

অনন্যার কনসেপ্ট শাড়িতে আধুনিক ঐতিহ্যের ছোঁয়াস্টাইলিংয়ে প্রিয়াঙ্কা কাপাডিয়া বাদানি বেছে নিয়েছেন মিনিমাল অ্যাপ্রোচ, যা পুরো লুকটিকে করেছে আরও পরিশীলিত। অ্যাকসেসরিজ হিসেবে ছিল ওমেরো জুয়েলস এর একটি চোকার, যা আউটফিটের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে গিয়ে লুকটিকে দিয়েছে একটি ক্লাসিক ফিনিশ।

অনন্যার কনসেপ্ট শাড়িতে আধুনিক ঐতিহ্যের ছোঁয়াবিউটি লুকেও অনন্যা থেকেছেন স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে। আচল মারওয়ানি তার চুল সাজিয়েছেন হাফ-আপ স্টাইলে সহজ অথচ রুচিশীল। আর রাধিমা খুবচন্দনি মেকআপে এনেছেন লুমিনাস স্কিন, সফট ব্লাশ আর গ্লসি নিউড ঠোঁটের ছোঁয়া, যা পুরো লুকটিতে তৈরি করেছে কোমল, রোমান্টিক আবহ।

আরও পড়ুন: 

অনন্যা এই উপস্থিতি শুধুই একটি ফ্যাশন লুক নয়; এটি আধুনিক সময়ের ভাষায় ঐতিহ্যের নতুন অনুবাদ। তার এই লুক প্রমাণ করে সঠিক ডিজাইন আর নিখুঁত স্টাইলিং থাকলে শাড়িই হতে পারে সবচেয়ে শক্তিশালী স্টাইল স্টেটমেন্ট।

জেএস/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews