নিউইয়র্কের মেয়র হিসেবে প্রথম ১০০ দিন অতিবাহিত করেছেন জোহরান মামদানি। তাঁর নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা, প্রত্যাশা ও উদ্বেগের জন্ম দিয়েছিল; তার অনেকটা মিইয়ে এসেছে। তিনি এখন আর নিয়মভঙ্গকারী কোনো র্যাডিক্যাল নন। তাঁর ভয়ে শহর ত্যাগ করেছে এমন কোনো বিলিয়নিয়ারের কথা শোনা যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর প্রবল কলহের যে আশঙ্কা কোনো কোনো মহলে ব্যক্ত করা হয়েছিল, তাও সত্যি প্রমাণিত হয়নি।
তিনি এখন কেবলই একজন মেয়র। এক শ দিনের মাথায় তাঁর যে রিপোর্ট কার্ড, তাতে এই শহরের নাগরিকদের প্রতিক্রিয়া মিশ্র। ৪৮ শতাংশ মানুষ তাঁর প্রতি আস্থা রাখে বলে জানিয়েছে, অনাস্থা জানিয়েছে ৩০ শতাংশ মানুষ। অবশিষ্ট ২২ শতাংশ মানুষ জানিয়েছে, তারা এখনো তাদের এই তরুণ মেয়রের ব্যাপারে মনস্থির করে উঠতে পারেনি।
অন্য কথায়, মোটের ওপর ভালো। প্রেসিডেন্ট ট্রাম্পের যদি এমন রিপোর্ট কার্ড হতো, তিনি বর্তে যেতেন।