সৌদি আরব ও ইরাকে দু’টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এসজিএস দুই দেশে কম্পনের কথা নিশ্চিত করেছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল শনিবার এ ভূমিকম্প রেকর্ড করা হয়।

এসজিএসের মতে, তাদের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্ক আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজের মধ্যে অবস্থিত হাররাত আল শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি মৃদু ভূমিকম্প শনাক্ত করেছে; রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৪৩।

এসজিএস আরো জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে ইরাকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০৯।

সূত্র : গালফ নিউজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews