ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন যুবলীগ ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের থানার মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল এবং সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়নসহ জেলা ও শহর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

পতাকা উত্তোলন শেষে নেতৃবৃন্দ সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। এরপর সংক্ষিপ্ত বক্তব্য শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews