মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল। মঙ্গলবার (৫ মে) স্থানীয় সময় সকাল ১১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন সীকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক এবং প্রতিষ্ঠানটির পরিচালক সামির হক।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং উভয় দেশের ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে দুই দেশের মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সহজ, স্বাভাবিক ও টেকসই বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অর্থনৈতিক ইস্যু, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় হয়।

সীকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক বাংলাদেশে বিনিয়োগ ও শিল্পখাতের সম্ভাবনা তুলে ধরেন এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews