‘২০২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না’ কর্নেল (অব.) অলি আহমেদের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কর্নেল অলি আহমেদ টোটালি অজ্ঞ। শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি কথা লিখেন। 

পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘মি. অলি আহমেদ, আপনাকে মুক্তিযোদ্ধা হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু ২০২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে আপনি টোটালি অজ্ঞ। গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিএনপি, এরপরে জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো, আর সংগঠন হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে হেফাজতে ইসলাম।

‘শিগগিরই আপনার কাছে আমি লিপিবদ্ধ ইতিহাস পৌঁছে দেব’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি যে নিউজটা শেয়ার করলাম- এটা ছিল বিএনপির মহাসচিবের বক্তব্যকে কেন্দ্র করে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, সেটা দূর করার জন্য জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন। ঠিক একই দিনের রাতের সংবাদ সম্মেলন থেকে কমপ্লিট শাটডাউনে সমর্থন ও সবাইকে রাজপথে নামার আহ্বান। আর এ উদ্যোগ ছিল বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। আন্দোলনে বিএনপি কিভাবে কাজ করেছে, সেটি আপনাদের জোটের অন্যতম জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে আপনি জিজ্ঞেস করতে পারেন।

তিনি বলেন, আন্দোলনের সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে কথা বলিয়ে দেন। আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করেছে। রাজনীতি করবেন ভালো, কিন্তু মিথ্যা ব্লেম দিয়ে কেন? সত্য সবসময় সুন্দর, সত্যকে ধারণ করুন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews