‘জাগো বাহে কোনঠে সবায়, আসুন তিস্তা বাঁচাই’ এমন স্লোগান শুধু কাগজে-কলমে। বাস্তবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু। প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন বালু তুললেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার মহিপুর ব্রিজ এলাকা থেকে তুষভাণ্ডার বাজার পর্যন্ত অন্তত ১০টি ট্রাক্টরে প্রতিদিন তিস্তা নদী থেকে তোলা বালু পরিবহন করছে। একইভাবে কালীগঞ্জ বাজার থেকে ভোটমারী পর্যন্ত পাঁচটি পয়েন্টে প্রতিদিন প্রায় ৩০টি যানবাহনে করে বিভিন্ন স্থানে বালু নেওয়া হয়। এ ছাড়া কাকিনা রুদ্রেশ্বর সিরাজুল মার্কেট পয়েন্ট, কাকিনা মহিষামুড়ি থেকে আমিনগঞ্জ বাজার, হাজিরহাট বাজার, সোনারদিঘির পাড়, কাশীরাম, মুন্সির বাজার এলাকায় চলছে নদী থেকে বালু উত্তোলন। স্থানীয়দের দাবি, এভাবে অবৈধভাবে বালু তোলায় নদীর গতিপথ পরিবর্তন, ভাঙন বৃদ্ধি এবং পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের অভিযোগ প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় একটি চক্র বেপরোয়াভাবে তিস্তা নদী কেটে বালু নিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, বালু তোলার বিষয়টি আমাদের নজরে এসেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews