পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। নির্ধারিত সময়ের ঠিক আগে লিগ থেকে সরে দাঁড়ানোর কারণে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জিও নিউজ জানিয়েছে, মুজারাবানির মূলত ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে এবারের পিএসএলে খেলার কথা ছিল। তবে তিনি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে কলকাতা নাইট রাইডার্সে খেলতে আইপিএলে যোগ দেন। তারই পরিপ্রেক্ষিতে পিসিবি এই নিষেধাজ্ঞা দিয়েছে।

পিসিবি তাদের বিবৃতিতে জানায়, পেশাদার ক্রিকেটে চুক্তির প্রতি সম্মান ও আস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে চুক্তিগত প্রতিশ্রুতি রক্ষা না করার বিষয়টি, যা লিগের পেশাদার কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে।

বোর্ড আরো জানায়, লিখিতভাবে পারিশ্রমিক ও অন্যান্য শর্তাবলীতে সম্মতি দেয়ার মাধ্যমে একটি বাধ্যতামূলক চুক্তি তৈরি হয়। যথাযথ কারণ ছাড়া সেই চুক্তি থেকে সরে দাঁড়ানো আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের নীতিমালার পরিপন্থী।

এর আগে শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং অস্ট্রেলিয়ার স্পেনসার জনসন পিএসএল থেকে সরে গিয়ে আইপিএলে যোগ দিয়েছিলেন। তবে তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়ার কথা জানায়নি পিসিবি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews