নেত্রকোনায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ভোটকেন্দ্রে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনে ভোটকেন্দ্রের ফ্যান, বেঞ্চ ও ইলেক্ট্রিক লাইটসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে কতিপয় দুর্বৃত্ত ওই বিদ্যালয় ভবনের একটি কক্ষের জানালার গ্রিলের ফাঁক দিয়ে অগ্নিসংযোগ ঘটান। এতে ফ্যান, বেঞ্চ ও লাইটসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তা নেভাতে সক্ষম হন। বিদ্যালয়ের ওই কক্ষে ভোট গ্রহণের জন্য চারটি বুথ বসানোর কাজ চলছিল। এ ঘটনার পর পুলিশের কর্তকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে আগুনের এ ঘটনা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল-মামুন সরকার নয়া দিগন্তকে জানান, আগুনের ঘটনায় তেমন কিছু ক্ষতি হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্কিত হবার কিছু নেই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews