প্রিয় শুদ্ধতমা

তোমার চোখের মতো ঐন্দ্রজালিক চোখ
আমি আর কোথাও দেখি না
তোমার মুখের মতো অরণ্যগামী সুশ্রী মুখ
আমি আর কোথাও দেখি না
তোমার হৃদয়ের মতো সবুজ উদ্যান
আমি আর কোথাও দেখি না
তোমার কণ্ঠের মতো সুরেলা ধ্বনি মূর্ছনা
আমি আর পাখিদের কাছেও শুনি না
তোমার আপ্লুত উচ্চারণ
তোমার বিশুদ্ধ হৃদয়ের মতো হৃদয়
তোমার অপলক দৃষ্টি আকর্ষণ
তোমার চিবুকের সম্মোহনী রোদ
তোমার হাতের তালুতে
একটি জীবন সপে দেওয়ার মতো অনুপ্রেরণা
আমি আর কোথাও দেখি না
কোথাও খুঁজি না, প্রিয় শুদ্ধতমা।

****

উপহার

একমুঠো বিশুদ্ধ প্রেম ছাড়া
তোমাকে কী দিতে পারি উপহার
রাজকীয় শৈলজ দিন, হাস্যোজ্জ্বল
সুখের নগরী ছাড়া
বাড়তি কিছু দেওয়ার সামর্থ্য নেই
তোমার বিশ্বস্ত হাতের তালুতে
দশ আঙুলের স্পর্শ ছাড়া
কী দিয়ে বোঝাতে পারি প্রণয়ের ভাষা;
যে কোনো দুর্যোগে সুখে অসুখে
তোমার পাশে দাঁড়ালে কম কীসে?
দেখো এ শহরে নির্ভরযোগ্য হৃদয়ের অভাব
এ শহরে নির্ভরযোগ্য হাতের অভাব
এ যুগে কবিতায় শুদ্ধস্বরের অভাব
একমুঠো বিশুদ্ধ প্রেম ছাড়া
তোমাকে কী দিতে পারি উপহার
এটুকুতে কী পোষাবে তোমার?

****

আমি আছি

চিন্তার কিছু নেই
তোমার কাছাকাছি আছি,
একেবারে পাশাপাশি আছি,
আড়ালে আছি, চিন্তায় আছি
যে কোনো ভাবনায় আছি
অথচ তুমি
দেখতে পাও না।

এসইউ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews