বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই ফল প্রকাশ করা হয়। সারাদেশ থেকে বিভিন্ন স্কুলের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৃত্তির ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান মনোয়ারা ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন মহাসচিব মো: মিজানুর রহমান সরকার। এতে সভাপতিত্ব করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো: ফারুক হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সারাদেশে ৮৯ হাজার ৪২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে বৃত্তি লাভ করেছে ১৬ হাজার ৫৪৮ জন। এর মধ্যে সম্মিলিত মেধা তালিকায় বৃত্তি পেয়েছে ৮০৬ জন, ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে ২ হাজার ৯৫৪ জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪ হাজার ৩০৬ জন। আর বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছে ৮ হাজার ৪৮২ জন।
বৃত্তির ফলাফল ঘোষণা করেন শিক্ষা সম্পাদক মো: আবদুল আলীম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা: আব্দুল মাজেদ, জেসমিন নাহার সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, প্রচার সম্পাদন সুভাষ চন্দ্র শিকদার, দফতর সম্পাদন আসাদুজ্জামান রিপন, সাহিত্য সম্পাদক হাসিনা আক্তার প্রমুখ।