এ প্রজন্মের অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম অভিনয়ে আবার ব্যস্ত হয়ে উঠেছেন। প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে দীর্ঘ দেড় মাস অভিনয় থেকে দূরে ছিলেন। পরীক্ষা শেষ করেই আবার অভিনয়ে বস্ত হয়ে পড়েছেন। জীম জানান, পরীক্ষা শেষ হওয়ার পর আর বিশ্রামের সুযোগ পাননি। পরিচালকদের তাড়ার কারণে দ্রুত শূটিংয়ে ফিরতে হয়েছে। ১০ আগস্ট থেকে পুরোদমে শুটিংয়ে ব্যস্ত। পুরো আগস্ট মাসে একাধিক নাটকের কাজ করতে হবে। দিন-রাত একটানা শুটিং করতে হবে। ইতোমধ্যে শেষ করেছেন সেলিম রেজা পরিচালিত ‘লুকোচুরি প্রেম’ নামে নতুন একটি নাটক। এতে তার বিপরীতে রয়েছেন সাদ সালমী নাওভী। এরপর শেষ করেছেন আরও একটি নাটকের কাজ। এভাবে একের পর এক কাজ করে চলেছেন। সবগুলোই নাটকেই তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে বলে জানান জীম। তিনি বলেন, ক্যারিয়ার নিয়ে এখন বেশ ডেডিকেটেড। একটানা কাজ করব। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত পরিশ্রম করছি। আশা করছি, একদিন সফল হবো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews