এক দুষ্টু টিয়ার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গাড়ির রাবারের অংশ, ওয়াইপার ও সাইড মিররে বারবার আক্রমণ চালিয়ে পাখিটি কয়েক ডজন গাড়ির ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, টিয়াটি নিজের প্রতিবিম্বকে প্রতিদ্বন্দ্বী ভেবে গাড়ির আয়না ও বিভিন্ন অংশে ঠোকর মারে। এতে গাড়িগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছে এবং মেরামতে ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা।
পাখিটির আচরণ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রজনন মৌসুমে অনেক টিয়া নিজেদের এলাকা রক্ষার প্রবৃত্তি থেকে এমন আচরণ করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে টিয়ার ‘দাদাগিরি’র ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র : জে এন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews