টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১৮৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক আর রায়ান রিকেলটনের কল্যাণে প্রোটিয়াদের শুরুটা ছিল দারুণ। পরে আফগান স্পিনাররা ম্যাচে ফেরে।
টস জিতে আফগানিস্তান আগে বোলিং নেয়। সকালে ম্যাচ হওয়ায় দুই দলই স্পিন আক্রমণ বাড়ায়। আফগান দলে খেলেন নূর আহমেদ। দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পান জর্জ লিন্ডে।
শুরুর দিকে ফজলহক ফারুকি দারুণ বল করেন। এই পেসারের বলে আউট হন এইডেন মার্করাম। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ১২ রানে ১ উইকেট।
এরপর ম্যাচের চিত্র বদলে দেন কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন। দুজনই একই ওভারে ফিফটি করেন। ডি কক ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন। রিকেলটন করেন ২৩ বলে। ১১ ওভারে দলের রান দাঁড়ায় ১১১/১।
ডি কক ৪১ বলে ৫৯ রান করেন। তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন। তার মোট রান এখন ৭৩৬। রিকেলটন করেন ৩৮ বলে ৬১ রান।
এরপর আফগানদের ম্যাচে ফেরান রশিদ খান। এক ওভারে ফেরান ডি কক ও রিকেলটনকে। রশিদ শেষ পর্যন্ত ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। তার টি–টোয়েন্টি উইকেট এখন ৬৯৯। ৭০০ উইকেট থেকে তিনি মাত্র একটি দূরে।
আজমতউল্লাহ ওমরজাইও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেন। শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন ডিওয়াল্ড ব্রেভিস ও ট্রিস্টান স্টাবস।
শেষ দুই ওভারে ঝড় তোলেন মার্কো ইয়ানসেন। তিনি ৭ বলে ১৬ রান করেন। ডেভিড মিলার ১৫ বলে অপরাজিত ২০ রান করেন। শেষ ৭.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ৬৩ রান। দল গিয়ে শেষ করে ১৮৭ রান তুলে।