প্যারিস, ১০ জুলাই – ফিফা বিশ্বকাপের প্রায় এক শতাব্দীর সুদীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত অন্তত একটি ম্যাচ খেলেছেন ৭ হাজার ২৯৫ জন ফুটবলার। তাদের মধ্যে মাত্র নয়জন খেলোয়াড় এক আসরে ৮ বা তার বেশি গোল করার গৌরব অর্জন করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী এই কীর্তি গড়েছেন মাত্র ০.১২ শতাংশ ফুটবলার। অর্থাৎ প্রতি ৮১১ জন খেলোয়াড়ের মধ্যে মাত্র একজন এমন সাফল্য পেয়েছেন। তবে এই বিরল অর্জনকেও এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে টানা দুই আসরে ৮ বা তার বেশি গোল করার অনন্য নজির স্থাপন করেছেন তিনি।

এমবাপে ২০২২ বিশ্বকাপে ৮ গোল করার পর ২০২৬ বিশ্বকাপেও এখন পর্যন্ত ৮টি গোল করেছেন। টানা দুই বিশ্বকাপে সমান সংখ্যক গোল করে ফরাসি এই সুপারস্টার ইতিহাসের পাতায় নিজের নাম নতুনভাবে লিখেছেন।

ধারাবাহিকভাবে গোল করার ক্ষেত্রে এমবাপের এই সাফল্য ফুটবল বিশ্বের অন্যতম বিরল অর্জন হিসেবে স্বীকৃত হচ্ছে। যেখানে হাজার হাজার খেলোয়াড়ের মধ্যে মাত্র হাতেগোনা কয়েকজন এক আসরে ৮ গোল করতে পেরেছেন সেখানে এমবাপে দুইবার এই সাফল্য দেখিয়ে নিজেকে অনন্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এনএন/ ১০ জুলাই ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews