কানাডার নোভা স্কোশিয়ার গ্লেস বেতে এক বাড়ির বারান্দায় রেখে যাওয়া খাবারের ডেলিভারি নষ্ট করে দিল এক কাক, আর তা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়।
স্থানীয় বাসিন্দা অর্ডার করা খাবারটি দরজার বাইরে রাখলে কিছুক্ষণের মধ্যেই একটি কাক সেখানে উড়ে এসে ঠোঁট দিয়ে প্যাকেজ খুলতে শুরু করে। কাকটি ভেতরের খাবারের প্যাকেট বের করে ঠোকরাতে থাকে এবং পুরো ডেলিভারি খাওয়ার অযোগ্য করে তোলে। বাড়ির মালিক ক্যামেরার ফুটেজ দেখে বিষ্মিত হন এবং ঘটনাটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় কাকের উপদ্রব বাড়ায় খোলা জায়গায় খাবার রেখে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে ডেলিভারি সংস্থা ক্ষতিগ্রস্ত গ্রাহককে বিনামূল্যে নতুন অর্ডার পাঠানোর আশ্বাস দিয়েছে। সূত্র : কামেরা ওয়ান।