রাজধানীতে আয়োজিত এক নীতি সংলাপে দেশে প্রবীণ জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি সেবা খাত উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও আয়াত এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এতে সভাপতিত্ব করেন আয়াত এডুকেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত আমান। এছাড়া বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ংসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই দীর্ঘমেয়াদি সেবা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হলে প্রয়োজন স্পষ্ট নীতিমালা ও শক্তিশালী আইনি কাঠামো।

তারা আরও বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে একটি সুসংগঠিত ব্যবসায়িক রূপরেখা প্রণয়ন জরুরি। পাশাপাশি বেসরকারি খাতকে শুধু সেবাদাতা নয়, বরং একটি পরিকল্পিত ও সুশৃঙ্খল সেবা বাজার গড়ে তোলার অংশীদার হিসেবে ভূমিকা রাখতে হবে।

সংলাপে প্রবীণদের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এমআর// 





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews