আবারো নেপালের ওয়ানডে অধিনায়ক হলেন লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। রোহিত পাউডেলের জায়গায় নেতৃত্বে ফেরানো হয়েছে তাকে।

২৬ বছর বয়সী লামিচানের নেতৃত্বেই এসিসি প্রিমিয়ার কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

এ নিয়ে দ্বিতীয়বার নেপালের অধিনায়ক হলেন লামিচানে। ২০২২ সালে প্রথম অধিনায়ক হয়েছিলেন তিনি। অধিনায়ক হওয়ার পর ১৪ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন লামিচানে।

২০২৩ সালে ধর্ষণের অভিযোগে লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বেশ কিছুদিন জেলেও ছিলেন তিনি। দল থেকেও তাকে বহিষ্কার করেছিল সিএএন। ‘সাক্ষ্যপ্রমাণের অভাবে’ ২০২৪ সালে পাটান হাইকোর্ট তাকে খালাস দেয়। নিষেধাজ্ঞা পাওয়ার আগে নেপালের সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক ছিলেন লামিচানে।

বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলে থাকেন লামিচানে। বিপিএল, আইপিএল, পিএসএল, সিপিএল, বিগ ব্যাশসহ নানা দেশের লিগে খেলেছেন তিনি।

নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক শ’ উইকেটের কীর্তি গড়েন লামিছানে। এছাড়া ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম ম্যাচে দ্রুততম এক শ’ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েন তিনি। এখন পর্যন্ত ৭৭ ওয়ানডেতে ১৫৪ এবং ৭৮টি-টোয়েন্টিতে ১৪২ উইকেট নিয়েছেন লামিচানে।

ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন রোহিত। তার অধীনে ৬৩ ওয়ানডের মধ্যে ৩১টিতে জিতেছে নেপাল। বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews