নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখন থেকে এসব ক্ষেত্রে ভুক্তভোগী গ্রাহকেরা প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে সিম নিতে পারবেন।
বিটিআরসি সূত্রে জানা গেছে, এত দিন এ ধরনের সমস্যার সমাধানে নির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। ফলে মানবিক ও জরুরি প্রয়োজন বিবেচনায় প্রতিটি আবেদন আলাদাভাবে নিষ্পত্তি করতে হয়েছে।