বছর ঘুরে আবার এসেছে সাংবাদিকদের বৃহৎ মিলনমেলা ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে আগামী ৩-৭মে দেশের প্রতিষ্ঠিত ৩২ সংবাদ মাধ্যম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের জার্সি উন্মোচন, গ্রুপিং ও ড্র অনুষ্ঠিত হয়। এতে ‘এ’ গুপে পড়েছে দৈনিক ইনকিলাব। ৪ মে বেলা ১১টায় গ্রুপ পর্বে ডিআরইউ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্টার নিউজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ,মার্কেটিং এক্সিকিউটিভ অনীক প্রপাত,বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস.এম. সুমন, সহ-সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি মঞ্চে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ড্র পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের।