মহাকাশের নানা বিষয় সহজভাবে শেখায় বিশ্ববিখ্যাত ‘ন্যাশনাল জিওগ্রাফিক ওয়ান্ডার লেসন’ সিরিজ। এই ধারাবাহিক থেকে জানা যায় কীভাবে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হয়, মেঘ বা গাছপালা চিনতে হয়। আজকের বিষয়—রাতের আকাশে ধ্রুবতারা খুঁজে বের করার সহজ উপায়।

ধ্রুবতারা বা পোলারিস উত্তর আকাশের একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র। এটি ভৌগোলিক উত্তর দিক বরাবর অবস্থান করে এবং প্রায় সারা বছর একই জায়গায় স্থির থাকে। এ কারণে দিক নির্ণয়ে এটি বিশেষভাবে কাজে লাগে।

ধ্রুবতারা খুঁজতে হলে প্রথমে সপ্তর্ষিমণ্ডল বা বিগ ডিপার খুঁজে নিতে হবে। এই নক্ষত্রপুঞ্জের বাটির মতো অংশের বাইরের দিকে থাকা দুটি উজ্জ্বল তারা—মেরাক ও দুভে—সহজেই চোখে পড়ে। এই দুই তারার মাঝখান দিয়ে একটি সরল রেখা কল্পনা করে সেটিকে সামনে বাড়িয়ে দিলে কিছু দূরেই একটি উজ্জ্বল তারা দেখা যাবে, সেটিই ধ্রুবতারা।

পোলারিস নামটি এসেছে ল্যাটিন ‘স্টেলা পোলারিস’ শব্দ থেকে, যার অর্থ মেরু নক্ষত্র। তবে পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে সব সময় একই তারা মেরু নক্ষত্র থাকে না। অতীতে অন্য নক্ষত্র এই অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও তা বদলাতে পারে।

ধ্রুবতারা একটি হলুদ দানব নক্ষত্র, যা সূর্যের চেয়ে প্রায় পাঁচ গুণ ভারী এবং প্রায় দুই হাজার গুণ বেশি উজ্জ্বল। যদিও এটি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা নয়, তবু খালি চোখেই দেখা যায়, এমনকি শহরের আলোক দূষণের মধ্যেও। দিক নির্ণয়ে এটি একটি প্রাকৃতিক কম্পাস হিসেবে কাজ করে বলে এর গুরুত্ব অনেক বেশি।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews