নিরাপত্তা শঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। অংশগ্রহণ না করায় বিসিবিকে জরিমানা করার সুযোগ ছিল আইসিসির কাছে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে বাংলাদেশকে কোনো ধরনের জরিমানা করবে না। পাশাপাশি ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন করার সুযোগ দেয়া হবে বাংলাদেশকে।

বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসি অনুরোধ আমলে না নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করে আসরে। আইসিসির এমন আচরণ বিসিবির প্রতি ‘অন্যায়’ করা হয়েছে দাবি করে আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা দেয় পাকিস্তান।

গুরুত্বপূর্ণ এই ম্যাচটি যেন পাকিস্তান খেলে, এ নিয়ে আলোচনা করতে গতকাল পাকিস্তান যান আইসিসির প্রতিনিধিরা। সেই বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামও। সোমবার বিবৃতিতে বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাশাপাশি, আাগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানান তিনি।

এর কিছুক্ষণ পরই আনুষ্ঠানিক বিবৃতি দেয় আইসিসি। সেখানে জানায়, বাংলাদেশকে কোনো জরিমানা না করার কথা এবং আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেয়ার বিষয়টি।

বিবৃতিতে আইসিসি বলেছে, ‘আইসিসি, পিসিবি ও বিসিবি একটি উন্মুক্ত, গঠনমূলক এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা সম্পন্ন করেছে। এই আলোচনায় টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এবং সাউথ এশিয়ার ক্রিকেটের সামগ্রিক পরিস্থিতিসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।’

বিস্তারিত আসছে…



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews