বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল কেনা ও নিবন্ধনের সময় ক্রেতারা নানা ধরনের কর ও মাশুল দেন। সেটার পরিমাণ অনেক বেশি। এখন আবার অগ্রিম কর বসানো অযৌক্তিক হবে।
মতিউর রহমান আরও বলেন, মোটরসাইকেল বিক্রির অবস্থা খুব খারাপ। সরকারের উৎসাহ পেয়ে দেশে কারখানা করার পর থেকে একের পর এক ধাক্কা আসছে, অযৌক্তিক নীতি করা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না। এটা শিল্পের জন্য ক্ষতিকর।
কর কত হতে পারে
আগামী (২০২৬-২৭) অর্থবছরের বাজেটে করসংক্রান্ত প্রস্তাব নিয়ে সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। ওই বৈঠকে মোটরসাইকেলমালিকদের করের আওতায় আনা নিয়ে আলোচনা হয়।