টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হওয়ার পর তাদের কটাক্ষ করেছে আইসল্যান্ড ক্রিকেট। বিশেষ করে ফর্মে থাকা স্টিভ স্মিথকে একাদশে না রাখার সিদ্ধান্তকে ঘিরেই ব্যঙ্গ করেছে তারা।

‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের লড়াই বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই দল পয়েন্ট ভাগাভাগি করে। এতে অস্ট্রেলিয়ার সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়। এর আগে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে চাপে পড়ে যায় মিচেল মার্শের দল।

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরিতে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউডের বদলি হিসেবে স্টিভ স্মিথকে দলে আনা হয়। তবে তাকে একাদশে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। বিগ ব্যাশ লিগে দারুণ ফর্মে থাকা স্মিথকে বাইরে রাখায় বিস্ময় প্রকাশ করেন অনেকেই।

অস্ট্রেলিয়ার বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, স্টিভ স্মিথের জন্য বিশ্বকাপের সেরা দিক ছিল বিমানবন্দরের শুল্কমুক্ত দোকান। তারা আরও ব্যঙ্গ করে জানায়, স্মিথ তাদের দলে থাকলে মূর্তি বানিয়ে আজীবন বিনামূল্যে সামুদ্রিক মাছ দিয়ে সম্মান জানানো হতো। পাশাপাশি মন্তব্য করা হয়, অনেক সময় সেরা সম্পদগুলোকেই যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের দুই ম্যাচে হার অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট থেকে বিদায় ত্বরান্বিত করে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের।

বিডি-প্রতিদিন/আশফাক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews