লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের এখনই আশ্রয়স্থল ত্যাগ না করার অনুরোধ জানিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট ঘোষণা ও আনুষ্ঠানিক দিকনির্দেশনা না আসছে, ততক্ষণ পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয়গ্রহণকারী বাংলাদেশিদের বর্তমান অবস্থান না ছাড়তে পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিজ নিজ কর্মস্থল বা আবাসস্থলে ফেরার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। দূতাবাস জানায়, প্রবাসী কর্মীদের কফিল (নিয়োগকর্তা) যদি তাদের নিজ বাসস্থান বা কর্মস্থল নিরাপদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, কেবল তখনই তারা সেখানে ফিরতে পারবেন।

বিদ্যমান পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করতে এবং নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে সকল প্রবাসী বাংলাদেশিকে বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/এনআরএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews